কানাডায় গোপনে বিয়ে করেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৭:৫৩

সংগৃহীত

কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই সুখবর জানিয়েছেন প্রিয়াঙ্কা। খবর প্রকাশের পর থেকেই তাদের দাম্পত্য জীবন নিয়ে চলমান বিচ্ছেদের গুঞ্জন কিছুটা থেমে গেছে বলে মনে করছেন অনেকে।

তবে প্রিয়াঙ্কা চোপড়ার ব্যক্তিজীবন ঘিরে দীর্ঘদিন ধরেই বলিউডে নানা ধরনের আলোচনা ও গুঞ্জন রয়েছে। বিশেষ করে বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে এক সময় ব্যাপক আলোচনা হয়। ক্যারিয়ারের শুরুর দিকে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে বিভিন্ন মহলে শোনা যায়। যদিও এ বিষয়ে তারা কখনও প্রকাশ্যে কিছু বলেননি।

শাহরুখ খান বরাবরই প্রিয়াঙ্কাকে সহশিল্পী হিসেবেই উল্লেখ করেছেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি মজার ছলে বলেছিলেন, ইন্ডাস্ট্রির অনেকেই তাকে তারকা মনে করলেও প্রিয়াঙ্কা তাকে শুধুই সহ-অভিনেতা হিসেবে দেখেন।

২০০৬ সালে ফারহান আখতার পরিচালিত ‘ডন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রথমবার জুটি বাঁধেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। এরপর ২০১১ সালে ‘ডন ২’-এর শুটিং চলাকালীন তাদের ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সেই সময় বিভিন্ন ফটোশুট ও শুটিংয়ের বাইরে তাদের একসঙ্গে সময় কাটানোর কথাও শোনা যায়।

পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ম্যাচেও প্রিয়াঙ্কাকে শাহরুখ খানের পাশে দেখা গেছে বলে আলোচনা রয়েছে। তবে এসব গুঞ্জন বারবার অস্বীকার করেছেন প্রিয়াঙ্কা।

বলিউডে আরও একটি গুঞ্জন রয়েছে যে, করণ জোহরের একটি পার্টিতে শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার উপস্থিতি এবং তাদের ঘনিষ্ঠ আচরণ নিয়ে তৎকালীন সময়ে আলোচনা তৈরি হয়। যদিও এসব ঘটনার সত্যতা কখনও নিশ্চিত হয়নি।

‘ডন ২’-এর পর শাহরুখ ও প্রিয়াঙ্কাকে আর বড় পর্দায় একসঙ্গে দেখা যায়নি। এরপর প্রিয়াঙ্কা ধীরে ধীরে বলিউড থেকে সরে গিয়ে হলিউডে কাজ শুরু করেন। ২০১৫ সালে ‘কোয়ান্টিকো’ সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তার যাত্রা শুরু হয়।

পরবর্তীতে একাধিক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার ব্যক্তিগত মন্তব্য ঘিরেও নতুন করে আলোচনা তৈরি হয়। তবে বর্তমানে তিনি নিক জোনাসের সঙ্গে সংসার জীবন নিয়ে স্থিতিশীল অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top