শবে বরাত উপলক্ষে ঘরে ঘরে হালুয়ার আয়োজন, জেনে নিন সহজ কয়েকটি রেসিপি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪
পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতকে গুনাহ মাফের এবং ভাগ্য নির্ধারণের রাত হিসেবে গণ্য করা হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত-বন্দেগির পাশাপাশি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশে বিভিন্ন মিষ্টান্ন, বিশেষ করে হালুয়া তৈরি করে থাকেন। হাদিসে উল্লেখ রয়েছে—এই রাতে মহান আল্লাহ তায়ালা শিরককারী ও হিংসুক ছাড়া তাঁর সব বান্দাকে ক্ষমা করে দেন।
ইবাদতের পাশাপাশি শবে বরাত উপলক্ষে অনেক পরিবারের মধ্যেই হালুয়া-রুটি খাওয়ার প্রচলন রয়েছে। সেই ঐতিহ্য ধরে রাখতে ঘরেই সহজ উপায়ে তৈরি করা যায় নানা স্বাদের হালুয়া। চলুন জেনে নেওয়া যাক কয়েকটি জনপ্রিয় হালুয়ার রেসিপি—
বুটের ডাল ৫০০ গ্রাম, চিনি ২০০ গ্রাম, এলাচ ও দারুচিনি ২–৩টি, ঘি ১ কাপ, হলুদ রং সামান্য, তেজপাতা ২টি, পেস্তাবাদাম কুচি ১ টেবিল চামচ।
ডাল ধুয়ে বেশি পানিতে সেদ্ধ করে মিহি বেটে নিন। কড়াইতে ঘি, চিনি, এলাচ, দারুচিনি, তেজপাতা ও ডালের পেস্ট দিয়ে নেড়ে কিছুক্ষণ রাখুন। পরে চুলায় বসিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। হালুয়া ঘন হয়ে এলে গরম মসলা ও তেজপাতা তুলে ফেলুন। কড়াই ছেড়ে এলে নামিয়ে হাতে ঘি মেখে ছোট ছোট বুটের মতো আকারে গড়ে পরিবেশন করুন।
সুজি ২ কাপ, চিনি ২ কাপ (স্বাদমতো কমানো যাবে), দারুচিনি ২ টুকরা, এলাচ ২–৩টি, তেজপাতা ১টি, তেল ও ঘি মিলে ১ কাপ, বাদাম ও কিসমিস ৮–১০টি করে, খাবার রং সামান্য, গরম পানি পরিমাণমতো।ফ্রাইপ্যানে তেল-ঘি গরম করে সুজি বাদামি করে ভেজে নিন। এরপর মসলা ও চিনি মিশিয়ে গরম পানি দিয়ে নাড়তে থাকুন। হালুয়া ঘন হলে অর্ধেক আলাদা করে রং মিশিয়ে নিন। একটি থালায় প্রথমে সাদা হালুয়া, তার ওপর রঙিন হালুয়া বিছিয়ে ঠান্ডা হলে বরফি আকারে কেটে পরিবেশন করুন।
গাজর দেড় কেজি (গ্রেট করা), দুধ ২ লিটার, চিনি ২ কাপ, এলাচ ৩–৪টি, দারুচিনি ২–৩টি, কাজুবাদাম ১০–১২টি, ঘি ৩–৪ টেবিল চামচ।দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। গ্রেট করা গাজর দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। গাজর নরম হলে চিনি ও মসলা যোগ করুন। দুধ শুকিয়ে এলে ঘি দিয়ে নেড়ে নামিয়ে কাজুবাদাম কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
কাজুবাদাম ২ কাপ, ছানা ২ কাপ, চিনি ২ কাপ, এলাচ গুঁড়া সামান্য, ঘি আধা কাপ, ময়দা ১ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, সাজানোর জন্য কাজু-পেস্তা।
বাদাম হালকা ভেজে কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিন। প্যানে ঘি গরম করে বাদাম ও ছানা দিয়ে নেড়ে চিনি, ময়দা ও এলাচ গুঁড়া মেশান। প্যান ছেড়ে এলে নামিয়ে ঘি মাখানো প্লেটে ঢেলে সমান করে কেটে নিন। উপর থেকে কিশমিশ ও বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।