রান্নাঘরের সিঙ্কে কখনো ফেলা চলবে না এই ৯টি জিনিস
লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩
রান্নাঘরে প্লেট ধোয়া, কফির মেশিন ধোয়া বা রান্নার পরে গরম তেল ঢালার মতো সাধারণ কাজগুলো অনেকেই করেন। কিন্তু শুধু পানি ঢাললেই সবকিছু নিরাপদে চলে যাবে এমন ধারণা ভুল। সিঙ্কে কিছু জিনিস ফেলার কারণে ব্লক হয়ে মেরামতের খরচ হাজার টাকার বেশি হতে পারে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বেশির ভাগ ড্রেন ব্লক হওয়ার কারণ আমাদের অসতর্কতা। তাই রান্নাঘরের সিঙ্কে কখনোই ফেলা উচিত নয় এই ৯টি জিনিস:
১. শুকনা ভাত, নুডলস ও পাস্তা: পানি পেলে ফুলে যায়, পাইপ আটকে ব্লক তৈরি করে।
২. ময়দা: পানিতে মিশে আঠালো হয়ে আস্তরণ তৈরি করে।
৩. মধু: অত্যন্ত আঠালো, অন্যান্য ময়লা জমে ব্লক তৈরি করে।
৪. তেল, চর্বি ও গ্রিজ: জমে শক্ত হয়ে পাইপ বন্ধ করে দেয়।
৫. ফল ও সবজির স্টিকার: পানিতে গলে না, পাইপে আটকে ব্লক তৈরি করে।
৬. কাস্টার্ড: পাইপে প্রলেপ তৈরি করতে পারে।
৭. বিষাক্ত রাসায়নিক: যেমন রং, থিনার, শক্ত ক্লিনার; পরিবেশের ক্ষতি করে।
৮. কফির গুঁড়া: পরে একসাথে জমে পাইপে আটকে যায়।
৯. ডিমের খোসা: ধারালো টুকরা ময়লা জড়ো করে ব্লক তৈরি করে।
ব্লক এড়ানোর টিপস: ভুল করে তেল–চর্বি ফেললে সঙ্গে সঙ্গে গরম পানি ব্যবহার করুন। সামান্য ডিশওয়াশ লিকুইড দিতে পারেন। সপ্তাহে একবার সাদা ভিনেগার ঢেলে ৩০ মিনিট রেখে গরম পানি দিন। পাইপের ধরন (প্লাস্টিক/ধাতব) মাথায় রেখে গরম পানি ব্যবহার করুন।
রান্নাঘর পরিষ্কার করার সময় একটু সচেতন হওয়া বড় খরচ ও ভোগান্তি থেকে রক্ষা করতে পারে। সিঙ্ক বা টয়লেটে কিছু ফেলার আগে একবার ভেবে নিন, এটি কি সত্যিই সেখানে যাওয়ার উপযুক্ত?
সূত্র: সাগা
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।