ভারতের প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:১৪
ঢাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নিতে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত অফিসিয়াল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, লোকসভার স্পিকারের উপস্থিতি দুই দেশের জনগণের মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। এছাড়া এটি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অঙ্গীকারকেও পুনর্ব্যক্ত করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে তারেক রহমানের নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধই বিএনপির প্রতি বাংলাদেশের জনগণের ব্যাপক সমর্থনের প্রধান কারণ। দুই দেশের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের পক্ষ থেকে ওম বিড়লার অংশগ্রহণকে স্বাগত জানানো হয়েছে।
প্রাথমিকভাবে শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রণ পেয়ে ছিলেন। তবে একই দিন ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিটে অংশগ্রহণের কারণে তিনি ঢাকায় যেতে পারছেন না। সেই কারণে প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে পাঠানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।