রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

দায়িত্ব পালন করেছি, চেষ্টা করেছি নিজের সামর্থ্য অনুযায়ী: পরিবেশ উপদেষ্টা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:১০

সংগৃহীত

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তারা সরকারে থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করেছেন।

উপদেষ্টা জানান, ১৮ মাসের মেয়াদে কোনো সরকারকে সম্পূর্ণ সফল বা ব্যর্থ হিসেবে মূল্যায়ন করা ঠিক হবে না। তিনি বলেন, “১৮ মাসেই যদি সবাই সফল আর ব্যর্থ হয়, তাহলে কি বলা যাবে কোনো নির্বাচিত সরকার ১৮ মাসের বেশি থাকতে পারবে না? নির্বাচিত সরকার পাঁচ বছরের জন্য পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে। ছোট-বড় কোনো কাজ শুরু করার জন্য প্রথম ছয়-সাত মাস লাগে। বাংলাদেশের সিস্টেমে বড় প্রকল্প শুরু করতে দেড়-দুই বছরের সময়ও প্রয়োজন।”

রিজওয়ানা হাসান আরও বলেন, “আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। সফলতা বা ব্যর্থতার খতিয়ান আমি নিজের থেকে দেব না। জনগণ যেভাবে মূল্যায়ন করবে, সেইভাবে হবে। আমরা আসলে একটা দুর্যোগপূর্ণ, সংকটময় সময়ে দায়িত্ব নিয়েছিলাম। অনেকের দুই-তিনটি মন্ত্রণালয় একসঙ্গে সামলাতে হয়েছে। আমাদের চেষ্টা ছিল দেশের পরিস্থিতি সামলানো।”

তিনি যোগ করেন, “আমরা একটি ‘ডিগ্রী অব স্যাটিসফ্যাকশন’ নিয়ে যাচ্ছি। বাড়তি কোনো ঝামেলা সৃষ্টি হয়নি, কিছু সমস্যা ও কাটা দূর করতে পেরেছি। সব কাজ দেড় বছরে সম্ভব নয়। বাকি কাজ পরের সরকার করবে এবং আমরা তাদের জন্য শুভকামনা জানাই।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top