সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

বাগেরহাটে ইউনিয়ন যুবদল নেতার বাড়ি আগুন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০৯

সংগৃহীত

বাগেরহাটের সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে ইউনিয়ন যুবদল নেতা মো. আলীমুজ্জামান রানা-এর বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) গভীর রাতে ঘটে এই অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন রানা।

রানা বলেন, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিল। রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত এসে কাঠ ও টিনশেডের বসতঘরের চারপাশে আগুন লাগিয়ে দেয়। আগুনের ধোঁয়ায় ঘরের সবাই ঘুম ভেঙে জীবন বাঁচাতে বাইরে বের হয়।

স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করলে ততক্ষণে ঘর, টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

বাগেরহাট সদর মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, আগুনে ঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয় একটি পক্ষের সাথে পুরোনো বিরোধের কারণে রানা অভিযোগ করেছেন প্রতিপক্ষরা রাতের অন্ধকারে তার বাড়িতে আগুন দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য নিয়ে ভোটের পরের রাত ও সকালে মান্দ্রা গ্রামে জামায়াত ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের অন্তত ১৫টি বসতবাড়ি ভাঙচুর ও তছনছ করা হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top