সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন পাকিস্তানের ফেডারেল মিনিস্টার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ২০:১২

সংগৃহীত

বাংলাদেশের নতুন মন্ত্রিসভা শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন দেশের ফেডারেল মিনিস্টার ফর প্ল্যানিং, ডেভেলপমেন্ট অ্যান্ড স্পেশাল ইনিশিয়েটিভস প্রফেসর আহসান ইকবাল। পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সিলর ফাসিহ উল্লাহ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফাসিহ উল্লাহ খান জানান, পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই উচ্চপদস্থ প্রতিনিধি হিসেবে আহসান ইকবালকে নিযুক্ত করা হয়েছে। তবে তার আগমনের সঠিক সময় এখনো নির্ধারণ হয়নি।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর ঢাকায় অংশগ্রহণের পরিবর্তে লোকসভার স্পিকার ওম বিড়লা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন। ভারতের প্রধানমন্ত্রী এসময় দিল্লিতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিটে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে সাইডলাইন বৈঠকে অংশ নেবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ইউরোপ সফরের কারণে তাদের পরিবর্তে আহসান ইকবালকে পাঠানো হচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর আমন্ত্রণে পাকিস্তানসহ ১৩টি দেশের সরকারপ্রধান বা প্রতিনিধিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর কাছে শপথ গ্রহণ করবেন। বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top