রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১৪:১০

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। বিষয়টি এখনও উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তিনি জানান, যদি এটি আইনের রূপ পায়, তখন পরিস্থিতি দেখা যাবে।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন ডেকেছেন, সংবিধান সংস্কার পরিষদ নয়। রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশনে ঢোকার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, সংবিধান অনুযায়ী সাংবিধানিকভাবে কোনো সংস্কার পরিষদের অস্তিত্ব নেই। স্পিকার ও ডেপুটি স্পিকার পদত্যাগ করেছেন যাতে সংসদে নিরপেক্ষতা বজায় থাকে।

তিনি আরও ব্যাখ্যা দেন, যদি গণভোটের মাধ্যমে কোনো বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে প্রথমে সংবিধান সংশোধন করতে হবে। এরপরই সেই অনুযায়ী সংসদে আলোচনা হবে এবং শপথ গ্রহণের প্রক্রিয়া হবে। সংবিধান সংশোধনের পরই পরিষদ গঠন এবং শপথ গ্রহণ সম্ভব।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top