রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ঢাকার যে ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭

ছবি: সংগৃহীত

ঢাকার ছয়টি সংসদীয় আসনে আজ (রোববার) জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এসব জনসভায় বক্তব্য দেবেন তিনি।

দলীয় সূত্র জানায়, ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনি এলাকা ইসিবি চত্বরে বেলা ২টায় প্রথম জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে—

  • ঢাকা-১৬ আসন: পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে দুপুর ২টা ৪০ মিনিটে

  • ঢাকা-১৫ আসন: মিরপুর-১০ গোলচত্বরসংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে বিকেল ৩টা ৩০ মিনিটে

  • ঢাকা-১৪ আসন: ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে বিকেল ৪টা ২০ মিনিটে

  • ঢাকা-১৩ আসন: শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে

  • ঢাকা-১১ আসন: বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এদিকে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। আজ রোববার ও আগামী সোমবার এসব জনসভায় বক্তব্য দেবেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top