রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ঠাকুরগাঁওয়ে নির্বাচনি পথসভায় ফখরুলের ‘হ্যাঁ’ ভোটের আহ্বান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৪

সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে নির্বাচনি পথসভায় বলেছেন, রাষ্ট্রকে মেরামত করতে হলে সংস্কারের বিকল্প নেই। তিনি দেশের প্রকৃত সংস্কার ও উন্নয়ন চাওয়াদের ‘হ্যাঁ’ ভোটে সিল দিয়ে নিজেদের রায় জানানোর আহ্বান জানিয়েছেন।

ফখরুল বলেন, “বিগত দিনে খারাপ লোকেরা রাষ্ট্রকে ধ্বংস করেছে। বর্তমান সময়ে রাষ্ট্রকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব পরবর্তী সরকারের। এই ‘হ্যাঁ-না’ ভোটের মাধ্যমে প্রমাণ হবে কারা দেশের সংস্কার চায়।”

তিনি আরও জানান, নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ের জন্য বিশেষ কাজ করতে চান। বিএনপির সভাপতি তারেক রহমান ঘোষণার আলোকে, প্রথমে ৫০ লাখ মায়ের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য বিশেষ ‘কৃষি কার্ড’ প্রদানের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও সেচ সুবিধা পাবেন।

ফখরুল জানান, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে এবং বিভিন্ন এনজিও থেকে নেওয়া মায়ের ঋণও মকুফ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি গুরুত্ব আরোপ করে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, “এই দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই সমান নাগরিক। বিএনপি অতীতেও আপনার পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”

পথসভায় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top