রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

নাসীরুদ্দীন পাটওয়ারীর মাধ্যমে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:৫৬

সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের নাসীরুদ্দীন পাটওয়ারীর মাধ্যমে আল্লাহ তায়ালা তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তিনি বলেন, “আমি যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি—এই দোয়া চাই।”

রোববার নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন মির্জা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা হতে পারে।

মির্জা আব্বাস বলেন, “নিজেরা যা করবে, তার দায় অন্য দলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ যাদের সমর্থিত দল, তারা এখন ক্ষমতায় রয়েছে।”

তিনি আরও বলেন, যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে নির্বাচনের পর ক্ষমতায় এসে ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়—তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার দাবি, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের লোক বসিয়ে তারা এমন সাহস পাচ্ছে এবং প্রয়োজনে নির্বাচনের ফলাফল ম্যানিপুলেট করার চেষ্টা করতে পারে।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণায় মির্জা আব্বাসকে নিয়ে একাধিক মন্তব্য করেছেন। এসব মন্তব্যের প্রতিক্রিয়াতেই বিএনপির এই বর্ষীয়ান নেতা এমন বক্তব্য দিয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top