সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

খেলাফত মজলিস তারেক রহমানকে অভিনন্দন জানালেন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ২০:১০

সংগৃহীত

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

দলটির নেতারা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে দেশে দায়িত্বশীল, স্থিতিশীল ও জনমুখী রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে এবং গণভোট-উত্তর ঘোষিত জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সরাসরি রায়কে প্রাধান্য দেওয়া হবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে এই অভিনন্দন জানানো হয়। একই সভায় জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে বিজয়ী প্রার্থীদেরও অভিনন্দন জানানো হয়।

বৈঠকে ঢাকা-১৩ (মুহাম্মাদপুর-আদাবর-শেরেবাংলা নগর) আসনের নির্বাচনী ফলাফলে পরিকল্পিত ও সুসংগঠিত ফলাফল কারচুপির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

সংগঠনের আমির মাওলানা মামুনুল হক-এর সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ-এর পরিচালনায় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র নায়েবে আমির, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ নব নির্বাচিত সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ এবং মাওলানা হানাজালাসহ নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top