ক্রিকেট–রাজনীতি টানাপোড়েন ভারতের অলিম্পিক পরিকল্পনায় বাধা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:১৭
বাংলাদেশকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার ঘটনায় তৈরি রাজনৈতিক উত্তেজনা ভারতের ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপকে সহ্য করে না, যা ভারতের জন্য চিন্তার বিষয়।
ঘটনার সূত্রপাত বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলে কেকেআর থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। ভারতের নিরাপত্তা ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপের কিছু ম্যাচ শ্রীলঙ্কায় খেলানোর দাবি জানায়। তবে আইসিসি বাংলাদেশকে পূর্বসূচি অনুযায়ী ভারতের মাঠেই খেলার নির্দেশ দেয়।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই আইসিসিতে প্রভাবশালী এবং ভারত সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই পরিস্থিতি ভারতের ২০৩৬ সালের আহমেদাবাদ অলিম্পিক আয়োজক হওয়ার সম্ভাব্যতায় প্রভাব ফেলতে পারে, কারণ আইওসি রাজনৈতিক হস্তক্ষেপের কোনো ঝুঁকি সহ্য করে না।
আইওসির নীতিমালা অনুযায়ী, অলিম্পিকে রাজনৈতিক বা ধর্মীয় মতপ্রকাশ কঠোরভাবে নিষিদ্ধ। অন্য উদাহরণ হিসেবে গত অক্টোবর জাকার্তায় বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে ইসরায়েলি দলকে ভিসা না দেওয়ায় ইন্দোনেশিয়াকে সাময়িকভাবে অলিম্পিক আয়োজনের দৌড় থেকে বহিষ্কার করা হয়েছিল।
গার্ডিয়ান আরও উল্লেখ করেছে, অলিম্পিক আয়োজনের যোগ্যতা প্রমাণ করতে ভারতের পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতির শক্ত প্রমাণ দেখাতে হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।