বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

৫০ টাকায় দর্শকগ্যালারিতে বাংলাদেশ–পাকিস্তান টেস্ট দেখার সুযোগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১১:৩৯

ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচ মাঠে বসে দেখতে দর্শকদের জন্য রাখা হয়েছে ন্যূনতম টিকিট মূল্য মাত্র ৫০ টাকা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের টিকিট মূল্য তালিকা প্রকাশ করেছে। একই সঙ্গে অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রিও শুরু হয়েছে।

টিকিট মূল্য অনুযায়ী, ছাউনিবিহীন পূর্ব গ্যালারিতে বসে খেলা দেখতে গুনতে হবে ৫০ টাকা। উত্তর গ্যালারি এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা।

এ ছাড়া শহীদ জুয়েল স্ট্যান্ড এবং সংশ্লিষ্ট ক্লাব হাউসের টিকিট মূল্য ২০০ টাকা। আন্তর্জাতিক গ্যালারির টিকিট ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে শিক্ষার্থী দর্শকদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক ও পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে খেলা উপভোগ করতে পারবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top