ইরান ইস্যুতে সংঘাত ন্যাটোর আওতায় নয়: জার্মান চ্যান্সেলর
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৩:২১
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলাকে কেন্দ্র করে চলমান উত্তেজনা ন্যাটোর বিষয় নয় বলে স্পষ্ট জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। তিনি বলেন, শুরু থেকেই এ সংঘাতকে ন্যাটোর আওতার বাইরে হিসেবেই দেখা হয়েছে।
চ্যান্সেলর জানান, সামরিক পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জার্মানিসহ মিত্র দেশগুলোর সঙ্গে কোনো ধরনের পরামর্শ করেনি। ফলে এই পরিস্থিতিতে জার্মানির সরাসরি যুদ্ধে জড়ানোর প্রশ্নই আসে না।
তিনি আরও বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী-এর নিরাপত্তা নিশ্চিতে জার্মানি কোনো নৌবাহিনী মোতায়েন করবে না।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, হরমুজ প্রণালী সচল রাখতে সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। তিনি বিশেষভাবে দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য এবং চীন-এর মতো দেশগুলোর সহযোগিতা কামনা করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।