উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোটে জয়ী কিমের দল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৩:১৮

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ায় ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) অনুষ্ঠি দেশব্যাপী এই নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৯৯.৯৯ শতাংশ। এর মধ্যে কিম জং-উনের ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি ৯৯.৯৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এই ফলাফল প্রকাশ করেছে।

এ নির্বাচনে ৬৮৭ জন প্রতিনিধিকে নির্বাচিত করতে ভোট অনুষ্ঠিত হয়। অতীতের মতো এবারের নির্বাচনে প্রতিটি নির্বাচনি এলাকায় কেবল একজন অনুমোদিত প্রার্থীকে উপস্থাপন করা হয়েছিল। ভোটারদের শুধু সমর্থন বা প্রত্যাখ্যান করার সুযোগ দেওয়া হয়েছিল।

কেসিএনএ জানিয়েছে, প্রার্থীদের বিরুদ্ধে মাত্র ০.০৭ শতাংশ ভোট পড়েছে। বিশ্বের অন্যতম কঠোরভাবে নিয়ন্ত্রিত রাষ্ট্রে এই পরিসংখ্যান দ্রুত অনলাইনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। নেটিজেনরা ০.০৭ শতাংশ ভোটারকে ‘সাহসী’ বা ‘অদ্ভুত’ হিসেবে উল্লেখ করেছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম এই ফলাফলকে জনগণের অবিচল ঐক্য এবং বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি সমর্থনের নিদর্শন হিসেবে বর্ণনা করেছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বরাবরই নির্বাচনের স্বাধীনতা ও স্বচ্ছতার বিষয়ে প্রশ্ন তুলেছেন।

এদিকে, কিম জং উন নিজের ভোট একটি কয়লা খনিতে দিয়ে জানিয়েছেন। সেখানে তিনি দেশীয় অর্থনীতি ও পঞ্চবার্ষিক পরিকল্পনায় কয়লা শিল্পের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। এ সময় কিম তার ছোট বোন কিম ইয়ো-জংসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে উপস্থিত থেকে দেশকে আধুনিকীকরণের প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top