বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

বেলালউদ্দিন আটক সংক্রান্ত সংবাদকে ‘ভুয়া’ দাবি করেছে জামায়াতে ইসলাম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:২৯

সংগৃহীত

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলালউদ্দিনকে আটক করার খবরকে ‘ভুয়া নিউজ’ হিসেবে প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দলের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বেলালউদ্দিন ওই অঞ্চলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হওয়ায় বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন। এসময় তার সঙ্গে কিছু টাকা ছিল, যা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

এর আগে বেলা ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে বেলালউদ্দিনকে আটক করে। নীলফামারীর পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সৈয়দপুর থানার ওসি নাজমুল আলম সংবাদমাধ্যমকে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে এবং বর্তমানে টাকা গণনার কাজ চলছে।

আটকের পর বেলালউদ্দিন দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে বহন করছিলেন। পুলিশ জানিয়েছে, বর্তমানে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top