জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৪
রাজধানী ঢাকায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলীয় অবস্থান তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ।
সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং নির্বাচনকে ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বক্তব্য তুলে ধরবেন বলে জানা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।