বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

জামায়াত আমিরের সঙ্গে চাইনিজ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:২০

সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনের বিশিষ্ট কূটনীতিক মি. চেন ওয়েই। প্রতিনিধিদলটি বাংলাদেশের ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশ ও চীনের কৌশলগত, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় তারা এ সফরে এসেছেন বলে জানানো হয়।

বৈঠকে চীনা প্রতিনিধি আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সরকার ও জনগণ সক্ষম হবে। পাশাপাশি দুই দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠককালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top