প্রিয় নবীর অত্যন্ত প্রিয় একটি দোয়া

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৯

ছবি: সংগৃহীত

মানুষের জীবনে নানা কিছুই প্রিয় হয়ে থাকে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে রয়েছে মানসিক শান্তি, প্রশান্তি ও পরকালীন কল্যাণের অনুসন্ধান। এই শান্তি অর্জনের জন্যই মহানবী হজরত মুহাম্মদ (সা.) উম্মতকে এমন কিছু দোয়া ও জিকির শিক্ষা দিয়েছেন, যা তাঁর কাছে অত্যন্ত প্রিয় ও মর্যাদাপূর্ণ।

এর মধ্যে একটি বিশেষ দোয়া হলো—

سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلٰهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ

উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার

অর্থ: আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ।

হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—এই দোয়া আমার কাছে পৃথিবীতে সূর্য যেসব কিছুর ওপর উদিত হয় তার চেয়েও বেশি প্রিয়। (সহিহ মুসলিম)



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top