ওয়াশিংটন, ১৫ এপ্রিল ২০২৬: ইরান থেকে চীন যেন কোনোভাবেই তেল আমদানি করতে না পারে, সে জন্য কঠোর অবস্থানের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে ইরানি তেলবাহী ট্যাংকার চলাচল নিয়েও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রধান স্কট বেসেন্ট সাংবাদিকদের জানান, চীনা ট্যাংকারগুলো ইরানি তেল বহন করলে তা বাধাগ্রস্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, “চীন তেল পাবে না—বিশেষ করে ইরানের তেল নয়।” একই সঙ্গে তিনি দাবি করেন, চীন বৈশ্বিক পর্যায়ে বিশ্বাসযোগ্য অংশীদারের মতো আচরণ করছে না।
বেসেন্ট অভিযোগ করেন, চীন একদিকে তেলের মজুত বাড়াচ্ছে, অন্যদিকে কিছু পণ্যের রপ্তানির ওপর সীমাবদ্ধতা আরোপ করছে।
তিনি আরও জানান, এ বিষয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে সম্ভাব্য বেইজিং সফরের ওপর এই উত্তেজনার কোনো প্রভাব পড়বে কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।
তার ভাষায়, সম্ভাব্য ওই সফরের মূল বার্তা হবে স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক যোগাযোগ বজায় রাখা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।