পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে: মির্জা আব্বাস
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১৪
ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, নির্বাচনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, “নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে, ভালো চলছে। ১২টা ৪০ মিনিট পর্যন্ত নির্বাচন ভালো হচ্ছে, সুষ্ঠু হচ্ছে।”
পাটোয়ারীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এটা আমার জানা নেই। আমি এই এলাকায় পাঁচ-ছয়বার নির্বাচন করেছি। এমন অভিযোগ কোনো সময় শুনিনি।”
ভোটের সার্বিক পরিবেশ নিয়ে তিনি বলেন, “পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।”
ফলাফল যাই হোক তা মেনে নেবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, “কোনো ইঞ্জিনিয়ারিং ফলাফল মেনে নেওয়া হবে না।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।