এক শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তিতে আলোচনা করতে প্রস্তুত ইরান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪১
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে সমঝোতার বিষয়ে আলোচনা করতে প্রস্তুত, তবে শর্ত হিসেবে দেশটি চায় ওয়াশিংটন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আন্তরিকতা দেখাক। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকত রাভাঞ্চি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই আগ্রহী হয়, তাহলে তারা সমঝোতার পথে এগোতে পারবে। আগামী মঙ্গলবার জেনেভায় দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হবে।
তাকত রাভাঞ্চি আরও জানিয়েছেন, ইরান ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করার প্রস্তাব দিয়েছে, যা তাদের সমঝোতার ইচ্ছার প্রমাণ। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না।
যুক্তরাষ্ট্র সম্প্রতি অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে অভিযান হতে পারে। জবাবে ইরান সতর্ক করেছে, কোনো আগ্রাসন হলে তারা জবাব দেবে এবং পুরো অঞ্চল অস্থিতিশীল হতে পারে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।