আধিপত্যের চেষ্টা জনগণ মেনে নেবে না: শফিকুর রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৩:২৩
দেশে কোনো ধরনের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা জনগণ আর সহ্য করবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, অতীতে যারা এ ধরনের চেষ্টা করেছিল, তাদের সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার রাজধানীতে চীনা দূতাবাসের সহায়তায় ঢাকা-১৫ আসনের নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলে থেকেও জনগণের কল্যাণে কাজ করা সম্ভব, আর বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি জানান, বাংলাদেশের উন্নয়নে চীন ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে।
তিনি আরও বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতার আশ্বাসকে তার দল স্বাগত জানায়। পাশাপাশি দেশের উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েনও বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।